উগান্ডার পার্কে সন্ত্রাসী হামলায় ব্রিটিশ পর্যটকসহ নিহত ৩

উগান্ডার পার্কে সন্ত্রাসী হামলার পর গাড়ি আগুনে পুড়ে গেছে, ধোঁয়া ও আগুন দৃশ্যমান।. Channel i News – চ্যানেল আই নিউজ
উগান্ডার কুইন এলিজাবেথ ন্যাশনাল পার্কে সন্ত্রাসী হামলায় এক ব্রিটিশ পর্যটকসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়াও তাদের সাথে থাকা গাড়িটি পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা।
বুধবার ১৮ অক্টোবর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে যৌথ বাহিনীর অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্স বিদ্রোহী এই সন্দেহভাজন সন্ত্রাসীদের ধরতে অভিযান পরিচালনা করেন। এর আগে সন্ধ্যায় হামলার ঘটনা ঘটে।
পার্ক কর্তৃপক্ষ বলছে, দক্ষিণ-পশ্চিম উগান্ডার একটি জাতীয় উদ্যানে সন্ত্রাসী হামলায় নিহত তিনজনের মধ্যে একজন ব্রিটিশ পর্যটক রয়েছেন। এছাড়াও তারা জানান, নিহতদের দু’জন পর্যটক এবং একজন গাইড। পর্যটকরা যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকার এবং তাদের গাইড ছিল উগান্ডার নাগরিক।
উগান্ডা বন্যপ্রাণী কর্তৃপক্ষ সকল দর্শকদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, হামলার ঘটনায় তদন্ত চলছে। সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এই সময়ের মধ্যে পার্ক খোলা থাকবে বলেও কর্তৃপক্ষ জানায়।






