জনপদ

ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৩

ট্রাক ও সিএনজির সংঘর্ষের ফলে দুর্ঘটনা, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাক ও সিএনজির সংঘর্ষের ফলে দুর্ঘটনা, ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। নিহতরা হলেন, লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামের মো.রহমত উল্যাহ ভূঁইয়া, সেনা সদস্য ফজলুল করিম ও লক্ষীপুরের আমানিয়া গ্রামের মো.আলাউদ্দিন।

শনিবার ৪ মে ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকার লক্ষীপুর টু নোয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ভোর সাড়ে ৫টার দিকে একটি যাত্রীবাহী সিএনজি লক্ষ্মীপুর থেকে বেগমগঞ্জের দিকে যাওয়ার সময় বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব এলাকায় পৌঁছলে ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালকসহ ৩ জন নিহত হয়।

ওসি রুহুল আমিন আরও বলেন, এখনো উদ্ধার কার্যক্রম চলছে। এখন পর্যন্ত তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বিষয়:ট্রাক-সিএনজি সংঘর্ষ নিহত ৩ নোয়াখালী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…