চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৯:৫২ পূর্বাহ্ণ ১৪, আগস্ট ২০২৩
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধিসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১৩ আগস্ট) উপজেলার ধেরুয়া, কুরর্ণী ও শুভুল্যা নামকস্থানে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রথম দুর্ঘটনাটি ঘটে ভোর সাড়ে ৪ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ধেরুয়া উড়াল সেতুতে। মহাসড়কের ওই স্থানে জুবায়ের হোসেন (২০) বিকল একটি ট্রাকের হেলপার ট্রাকটির পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় অপর একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জুবায়ের লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার ঠেঙ্গারচড়া গ্রামের আকর আলী মুন্সির ছেলে।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে ভোর ৬ টার দিকে মহাসড়কের কুরর্ণী নামকস্থানে। আব্দুর রাজ্জাক (৪৩) নামের এক ট্রলি চালক মহাসড়কের ওই স্থানে ট্রলি চালিয়ে যাওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে সেও ঘটনাস্থলেই মারা যান। আব্দুর রাজ্জাক শেরপুর সদর উপজেলার মধ্যআলী নগরপাড়া গ্রামের মোহম্মদ আলীর ছেলে।

তৃতীয় দুর্ঘটনাটি ঘটে দুপুর আড়াইটার দিকে মহাসড়কের শুভুল্যা নামকস্থানে। কামরুজ্জামান (৩০) নামের এক ব্যক্তি মহাসড়কের সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেল দিয়ে টাঙ্গাইল যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হন। পরে কুমুদিনী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কামরুজ্জামান কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার যদুরচড়া গ্রামের কাদের খন্দকারের ছেলে । তিনি আরএফএল কাম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন বলে জানা গেছে।

আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে গাড়োই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা টুটুল জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলনিহত ৩সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

আমি নিশ্চিত মেসি আরও গোল করবে, শুধু ফাইনালের দিকেই মনোযোগ দিচ্ছি

জুলাই ১, ২০২৬

রণবীরের সবচেয়ে ব্যয়বহুল মিশন হতে যাচ্ছে ‘প্রলয়’!

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কর্ণফুলীতে নৌযানে বিস্ফোরণ, ঢাকায় নেওয়ার পথে নিহত ২

জুলাই ১, ২০২৬

হামে নতুন আক্রান্ত ও মৃত্যু কমছে, বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT