জনপদ

বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের ছবি, ধ্বংসপ্রাপ্ত বাসের ক্ষতিগ্রস্ত অংশ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সেতুর ১৩ নং পিলারের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ভোরে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী  ঢাকা এক্সপ্রেস বাস বঙ্গবন্ধু সেতুর ১৩ নং পিলারের কাছে পৌছে একটি ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

বিষয়:টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…