চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুন্সিগঞ্জে বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত ৩

রাসেল মাহমুদ রাসেল মাহমুদ
১:৪৫ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A
নৌকায় যাত্রীদের নিরাপত্তা ও জীবন রক্ষাকারী উপকরণ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের সাথে স্পিডবোটের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন ১ জন। গুরুতর আহত ১ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার ১০ জানুয়ারি রাত সাড়ে ১০ টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওয়াদুদ বেপারী (৩৫), বাবুল (৩০) ও আহমদুল্লাহ গাজী। সকলের বাড়ি গুয়াগাছিয়া গ্রামে। এখনও নিখোঁজ রয়েছে নাঈম নামের একজন।

Banglabid

গজারিয়ার নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. আলামিন জানান, নদীতে নোঙর করে রাখা বাল্কহেডের সাথে রাতের অন্ধকারে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে তাদের মৃত্যু হয়। তবে কতজন আহত হয়েছে তা এখনও জানতে পারিনি। শুনেছি স্পিডবোটে ১০-১২ জন ছিল।

এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, নিহত ৩ জনের মরদেহ গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে। নিহত ওয়াদুদের বিরুদ্ধে গজারিয়া থানায় ১০ টি মামলা রয়েছে। সে চিহ্নিত জলদস্যু অবৈধ বালু উত্তোলনকারী পিয়াসের ভাই।

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার জানান, হাসপাতালে ৪ জনকে আনা হয়েছিল। তাদের মধ্যে ৩ জনকে নিহত অবস্থায় আনা হয়। বাকি একজনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাল্কহেডমুন্সিগঞ্জস্পিডবোট
শেয়ারTweetPin

সর্বশেষ

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াই সেতুর উচ্চতা বাড়িয়ে নৌপথ সচলের দাবি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের চুল নিয়ে সামাজিক মাধ্যমে মিমের ঝড়

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT