কুড়িগ্রাম

কুড়িগ্রামে হঠাৎ ঝড়ে আহত ৩

কুড়িগ্রামে ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত সমুদ্র সৈকত ও গৃহ নির্মাণের ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝড়ের কারণে কুড়িগ্রাম উপকূলের সমুদ্র সৈকত ও গৃহ নির্মাণের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত এলাকা।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামের চিলমারীতে হঠাৎ ঝড়ে টিনশেড ঘর ভেঙে  তিনজন আহত হয়েছে। আহতরা হলেন, চিলমারীর রানিরমোড় এলাকার সিমাম (১৬), শিরিনা আক্তার (২৮) ও সত্যজিত রায় (৬০)।

শনিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার রনিরমোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই সন্ধ্যার আগে চিলমারীতে ঝড় শুরু হয়। ঝড়টি প্রায় ২০-২৫ মিনিট স্থায়ী হয়। এসময় উপজেলার রনিরমোড় এলাকায় টিনশেড  ঘর ভেঙে পড়ে তিনজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চিলমারী পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল বলেন, হঠাৎ ঝড়ে তিনজন আহত হওয়ার খবর পেয়েছি। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, শুধু চিলমারী নয়, জেলার বিভিন্ন এলাকায়  ঝড় হয়েছে। ঝড়ে অনেক ঘরবাড়ি ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…