বিনোদন

এই ঈদেও ৩ পর্বের বিশেষ সিসিমপুর

সিসিমপুরের চরিত্ররা ঈদে বিশেষ পর্বের জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিসিমপুরের চরিত্ররা ঈদে বিশেষ পর্বের জন্য প্রস্তুত, যেখানে তারা বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এবারের ঈদেও ছোটদের জন্য থাকছে ৩ পর্বের বিশেষ সিসিমপুর ‘ঈদের খুশি ঈদের হাসি, সবাই মিলে পাশাপাশি’। যা বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন এবং ঈদের তৃতীয় দিন প্রতিদিন বেলা ১টায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেগীয় দক্ষতা ও নিজের যত্ন, সূত্র ধরে অনুমান ও সিদ্ধান্তগ্রহণ, পর্যবেক্ষণ, সহযোগিতা ও ভাগাভাগি- এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে এবারের ঈদের বিশেষ ৩ পর্ব।

সবারই অংশগ্রহণেই যে উৎসব আনন্দমুখর হয় এবারের পর্বগুলোতে আনন্দ আর বিনোদনের মাধ্যমে তারই গুরুত্ব তুলে ধরবে সিসিমপুরের জনপ্রিয় চরিত্র হালুম, ইকরি, টুকটুকি, শিকু, মানিক-রতন আর বাহাদুর।

এছাড়া প্রতিটি পর্বে একটি করে শিশুও অংশ নেবে। যারা প্রত্যেকেই হালুম, ইকরি, টুকটুকি, শিকুর বন্ধু।

এর বাইরে এবারের ঈদে বিটিভিতে প্রথমবারের মতো হতে যাওয়া শিশুদের ঈদ আনন্দমেলায়ও থাকছে সিসিমপুর। অনুষ্ঠানটিতে থাকবে সিসিমপুরের ইকরি, হালুম, শিকুদের বিশেষ পরিবেশনা।

বিষয়:ইকরি টুকটুকি বিটিভি মানিক শিকু সিসিমপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…