চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরাকের মরুভূমিতে ইসরায়েলের দ্বিতীয় গোপন ঘাঁটির তথ্য প্রকাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ১৮, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে ইসরায়েল পরিচালিত দ্বিতীয় একটি গোপন সামরিক ঘাঁটির তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার জন্য গোপনে এসব ঘাঁটি ব্যবহার করেছে ইসরায়েল।

প্রতিবেদন অনুযায়ী, আল-নুখাইব শহরের কাছে অবস্থিত ঘাঁটিগুলোর একটি দীর্ঘদিন গোপন রাখা হয়েছিল। ঘাঁটির অবস্থান ফাঁস হওয়ার আশঙ্কায় সেখানে এক ইরাকি সেনা সদস্য ও এক বেসামরিক ব্যক্তিকে হত্যা করা হয় বলেও উল্লেখ করা হয়েছে। নিহত বেসামরিক ব্যক্তির নাম আওয়াদ আল-শামারি (২৯)। তিনি স্থানীয় এক বেদুইন রাখাল ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মার্চে তিনি দুর্ঘটনাবশত ঘাঁটির কাছাকাছি চলে গেলে একটি ইসরায়েলের হেলিকপ্টারের হামলায় নিহত হন। ২০২৪ সালের শেষ দিকে ইসরায়েল এসব ঘাঁটির নির্মাণকাজ শুরু করে এবং ২০২৫ সালে ইরানের সঙ্গে সংঘর্ষের সময় সেগুলো সক্রিয়ভাবে ব্যবহার করা হয়।

এসব ঘাঁটি মূলত বিমান সহায়তা, জ্বালানি সরবরাহ, চিকিৎসা সেবা এবং সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে ব্যবহৃত হতো।প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এসব ঘাঁটির বিষয়ে অবগত ছিল। তবে বিষয়টি ইরাক সরকারকে জানানো হয়নি। এতে ওয়াশিংটন বাগদাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য গোপন রেখেছে বলে অভিযোগ উঠেছে।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে ইরাকের পশ্চিম মরুভূমিতে ইসরায়েলের বিমানবাহিনীর জন্য একটি লজিস্টিক ঘাঁটির তথ্য প্রকাশ করা হয়েছিল। সেখানে বিশেষ বাহিনীও মোতায়েন ছিল বলে জানানো হয়। নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলার সময় কমানো এবং উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য এসব ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরাকের পশ্চিমাঞ্চলের বেদুইন সম্প্রদায় কয়েক সপ্তাহ ধরে সন্দেহজনক তৎপরতার বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করছিল। তবে ইরাকি বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পায়নি বলে অভিযোগ রয়েছে।

Reneta

এদিকে ইরাকের আইনপ্রণেতা ওয়াদ আল-কুদু এই ঘটনাকে দেশটির সার্বভৌমত্বের প্রতি স্পষ্ট অবজ্ঞা বলে মন্তব্য করেছেন। তবে এই বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে রোববার ইরাকের সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডারের মুখপাত্র সাবাহ আল-নুমান বলেন, ইরাক তার ভূখণ্ডকে অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দেবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরাকইসরায়েলমরুভূমি
শেয়ারTweetPin

সর্বশেষ

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬

আর্কাইভ দিবস: ঐতিহাসিক বিশ্বকাপ ফাইনাল দেখেছিলেন দুবাইয়ের রূপকার শেখ রাশিদ

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT