চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

এস কে রাসেলএস কে রাসেল
৯:৩৪ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২৫
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিমপাড়া খালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—আলীনগর পশ্চিমপাড়ার মাসুক মিয়ার ছেলে মাহিন (৬), আবদুস সাত্তারের ছেলে নাজমুল হাসান সানিল (৫) এবং আবুল কালামের ছেলে মিশকাত (৪)। তারা তিনজনই চাচাতো ভাই।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে শিশুরা খালের পাশে খেলছিল। এক পর্যায়ে তারা পানিতে পড়ে যায়। স্থানীয়রা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাহিন ও মিশকাতকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খাল থেকে অপর শিশু নাজমুল হাসান সানিলের মরদেহ উদ্ধার করে একই স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে তাকেও চিকিৎসক মৃত ঘোষণা করে।

হঠাৎ এই মৃত্যুর ঘটনায় নিহত শিশুদের পরিবারসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমিনুল হক পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার পূর্বেই এই তিন শিশুর মৃত্যু হয়।

Reneta

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, পানিতে ডুবে তিন শিশু মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিন শিশুর মরদেহ তাদের নিজ বাড়িতে রয়েছে৷ এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অষ্টগ্রামখালের পানিতে ডুবে মুত্যুমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীর নেপাল সফর স্থগিত

মে ৯, ২০২৬

ঘরের মাঠেও চেলসির কাছে পয়েন্ট হারাল লিভারপুল

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেনের ড্রোনে কিশোরগঞ্জের রিয়াদের মৃত্যু, রাশিয়ান পাসপোর্টের স্বপ্নভঙ্গ

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT