চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনীতে একদিনে পৃথক স্থানে পানিতে পড়ে ৩ শিশুর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, ফেনী
A A
Feni district hospital entrance with blue sky and construction site in background. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে একদিনে পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও অপর এক শিশু পানিতে পড়ে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার চারটি পৃথক স্থানে শিশুরা খেলার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায়।

নিহত তিন শিশু হলো- উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে ইসরাত জাহান (৩), মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষীপুর গ্রামের শাহিন হোসেনের ছেলে আয়ান হোসেন (৪)। চর মজলিশপুর ইউনিয়নের চর গোপালগাঁও গ্রামের মোজাম্মেল হকের ছেলে জোহান মাহবির (৪)।

অন্যদিকে পানিতে পড়ে চিকিৎসাধীন থাকা শিশুর নাম রিফাত হোসেন (আড়াই বছর)। তিনি সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড চরগনেশ গ্রামের মাঈন উদ্দিনের পুত্র।

স্থানীয়রা জানায়,  গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক চার স্থানে শিশুরা খেলার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসরাত ও আয়ানকে মৃত ঘোষণা করেন। আর জেহান মাহবিরের মৃত্যু নিশ্চিত করেন স্থানীয় চিকিৎসক।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইকবাল হোসেন বলেন, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। জীবিত এক শিশুকে গুরুত্বের সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Reneta

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম জানান, এখন পর্যন্ত শিশু মৃত্যুর ঘটনায় থানায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি হয়নি।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, পানিতে পড়ে তিন শিশুর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং সমবেদনা জানাই। সচেতনতা বাড়লে এ ধরনের দুর্ঘটনা অনেকটাই রোধ করা সম্ভব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সপানিতে পড়ে ৩ শিশুর মৃত্যুমডেল থানার অফিসার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT