কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে গোলাবারুদ শটগানসহ ৩ জন আটক

তিনজন যুবক আটক, রোহিঙ্গা ক্যাম্পে গোলাবারুদ ও শটগানসহ গ্রেফতার. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাবারুদ ও শটগানসহ তিনজন যুবক আটক, ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে গোলাবারুদ ও শটগান নিয়ে হত্যা মামলার আসামিসহ ৩ রোহিঙ্গা দুষ্কৃতিকারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর সদস্যরা।

সোমবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২ দিকে উখিয়ার ১৮ নাম্বার ময়নার ঘোনা রোহিঙ্গা ক্যাম্প থেকে আসামিদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা মৃত মোহাম্মদ জলিলের ছেলে হাফিজুল্লাহ প্রকাশ হাফিজুর রহমান, একই ক্যাম্পের আমির হাকিমের ছেলে নুরুল ইসলাম ও মৃত মোহাম্মদ সৈয়দ আলমের ছেলে মোহাম্মদ জাবের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৮ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সহকারি পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ জানান, গ্রেপ্তারের একজন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও অন্য দুজন দুষ্কৃতিকারী।শটগান ও কার্তুজসহ আটক ব্যক্তির অস্ত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফারুক আহমেদ জানান, আটককৃতদের কাছ থেকে একটি দেশীয় তৈরি শটগান, ২ রাউন্ড পিস্তলের গুলি, দুই রাউন্ড রাইফেলের গুলি, ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তাদেরকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

বর্তমানে ক্যাম্পে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বিষয়:আর্মড পুলিশ ব্যাটালিয়ন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…