পরিবেশ

পরিবেশ দূষণে বছরে পৌনে ৩ লাখ অকালমৃত্যু, বিশ্বব্যাংকের রিপোর্ট

বিভিন্ন পরিবেশ দূষণের ছবি, জল, বাতাস ও মাটি দূষণ ও অকালমৃত্যুর প্রতিবেদন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

৪ ধরনের দূষণের ফলে বছরে কমপক্ষে পৌনে ৩ লাখ মানুষের অকালমৃত্যু ঘটছে। আঁতকে ওঠার মতো এই তথ্য দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, বায়ু দূষণ, অনিরাপদ পানি, পয়:নিষ্কাশন সুবিধা না থাকা এবং বাতাসে সীসা, সব মিলে এই বিপর্যয়। জিডিপি’র পেছনে ছুটতে গিয়ে মাটি, পানি এবং বাতাসের সর্বনাশ করা হচ্ছে, অথচ পরিবেশের প্রতি যত্মশীল থেকেও কাংক্ষিত হারে উন্নতি করা সম্ভব বলে জানিয়েছে বিশ্বব্যাংক। পরিবেশের মারাত্মক দূষণের বিষয়টি স্বীকার করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

বিষয়:পরিবেশ দূষণ বায়ু দূষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…