কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারাদেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ২৯০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এর মধ্যে ঢাকায় ৭১ জন ও ঢাকার বাইরে ২১৯ জনকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে ঢাকায় ৮ জন এবং ঢাকার বাইরে ১৬ জন।
এছাড়া নাশকতা, সহিংসতা ও অগ্নিসংযোগের অভিযোগে এখন পর্যন্ত সারাদেশে মোট ২৯০ জনকে গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে ঢাকায় ৭১ জন ও ঢাকার বাইরে ২১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।








