আন্তর্জাতিক

একতার পক্ষে বার্সেলোনায় সমাবেশ, কাতালান নেতাকে গ্রেফতারের দাবি

Spanish flag at a rally with people holding flags and banners. Channel i News - চ্যানেল আই নিউজ

Spanish flag displayed at a rally with people holding flags and banners, symbolizing unity and protest. Channel i News – চ্যানেল আই নিউজ

স্পেনের একতার দাবিতে বার্সেলোনায় বিক্ষোভ-সমাবেশ ও র‌্যালি করেছে কয়েক লাখ মানুষ।

সেসময় স্বাধীনতার ঘোষণা দেয়া কাতালান নেতা কার্লোস পুজদেমনকে গ্রেফতার ও কারাদণ্ড দেয়ার দাবিও করেন অখণ্ড স্পেনের পক্ষের জনতা।

স্বাধীনতা ঘোষণা করায় কাতালোনিয়ার পার্লামেন্ট ভেঙে দিয়ে স্পেনের কেন্দ্রীয় সরকার সেখানকার নিয়ন্ত্রণ নিয়েছে।

আগামী ডিসেম্বরে কাতালোনিয়ায় আঞ্চলিক নির্বাচন করার ঘোষণা দিয়েছে স্পেন সরকার। কাতালানের বরখাস্ত নেতৃত্ব চাইলে ওই নির্বাচনে অংশ নিতে পারবে বলেও জানানো হয়েছে।

ওদিকে কাতালোনিয়ার স্বায়ত্বশাসন আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করেছে স্পেনের পার্লামেন্ট।

পরে এক প্রেস নোটে কাতালোনিয়ার দায়িত্ব স্পেনের উপ প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করা হয়েছে।

স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রীকে কাতালোনিয়ার পুলিশের দায়িত্ব দিয়ে শীর্ষ পদের অনেক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

বিষয়:কাতালোনিয়া
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…