অপরাধ

২৬ শিক্ষার্থী গ্রেপ্তার, ২৮ জনকে পরিবারের জিম্মায় মুক্তি

বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও সেনা সদস্যরা, ঢাকা শহরে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও সেনা সদস্যরা, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করায় ৫৪ আটক শিক্ষার্থীর মধ্যে ২৬ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। বাকি ২৮ শিক্ষার্থীকে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করেছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেছে।

আজ বৃহস্পতিবার ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি)  মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান

তিনি জানান, বুধবার সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৫৪ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে তাদের শাহবাগ থানায় নেওয়া হয়।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৬০-৭০ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করে একটি মামলা করেছে। আটক ৫৪ জনের মধ্যে ২৬ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি ২৮ জনকে তাদের পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে।

গতকাল বুধবার এইচএসসির ফল বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিকেল ৩টার দিকে সচিবালয়ের ১ নম্বর গেট দিয়ে ঢুকে পড়েন। সচিবালয়ে প্রবেশ করে শিক্ষার্থীরা ৬ নম্বর ভবনের সামনে অবস্থান নেন, এ ভবনের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়। ৬ নম্বর ভবনের সামনে সেখানে বসে তারা ফল বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রাখে।

পরে তাদের লাঠিপেটা করে ছাত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী ও পুলিশ। এরপর তারা যে যার মতো পালিয়ে যান। তবে সচিবালয়ের সবগুলো গেট বন্ধ থাকায় তারা সচিবালয়ের বাইরে যেতে পারেননি।

এরপর সেনাবাহিনী ও পুলিশ সচিবালয়ের বিভিন্ন জায়গা থেকে অর্ধশতাধিক শিক্ষার্থীকে আটক করে। বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ের মধ্যে দুটি প্রিজন ভ্যান প্রবেশ করে সেখানে আটক শিক্ষার্থীদের তোলা হয়।

বিষয়:বাংলাদেশ সচিবালয় বিশৃঙ্খলা শাহবাগ থানা শিক্ষার্থী আটক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…