অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- আলী, পলাশ, রাকিব, শ্রাবন, শরীফ, শাফিন, রাব্বি, শাহাজাদা রুবেল, রহিত, রুবেল মেহেদী, আকাশ, তাজ উদ্দিন, জাবেদ, সালাউদ্দিন, রেন্টু শাকিল, সফিক, আনিস, রনি, সাগর, তোজাফুল, সাদ্দাম, আকিব, আমেন ও তাহমিনা।
শুক্রবার (২৩ মে) রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
মোহাম্মদপুর থানা জানায়, গতকাল বৃহস্পতিবার সাঁড়াশি অভিযান পরিচালনা করে থানা এলাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে রয়েছে পেশাদার মাদক কারবারি, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। সে সময় তাদের হেফাজত থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে মোহাম্মদপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।








