বিনোদন

গঙ্গা-যমুনা নাট্যোৎসবে আরণ্যকের ‘দি জুবলী হোটেল’

গঙ্গা-যমুনা নাট্যোৎসবে আরণ্যকের ‘দি জুবলী হোটেল’

দি জুবলী হোটেল

রাজধানীর শিল্পকলা একাডেমীতে শুক্রবার শুরু হওয়া দশ দিনব্যাপী গঙ্গা-যমুনা নাট্যোৎসবের চতুর্থদিন চলছে। সোমবার সন্ধ্যায় ভারত-বাংলাদেশের সংস্কৃতির মেলবন্ধনের উদ্দেশ্যে আয়োজিত এ উৎসবে মঞ্চায়িত হবে আরণ্যক নাট্যদলের নাটক ‘দি জুবলী হোটেল’। মান্নান হীরা রচিত ও পরিচালিত দি জুবলী হোটেল আরণ্যকের ৫৭তম পরিবেশনা।

সমাজের প্রাসঙ্গিক কিছু বিষয় সামনে রেখে, ব্যস্ত শহরের এক জুবলী হোটেল আর তাকে ঘিরে অনেকগুলো চরিত্রের গল্প নিয়ে তৈরি এই নাটকের ১৩ তম প্রদর্শনী।

নাটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মান্নান হীরা, তমালিকা কর্মকার, আরিফ হোসেন আপেল, সাজ্জাদ সাজু, রুবলী চৌধুরী, মনির জামান, অপু মেহেদী, ইশতিয়াক হোসেন, রিয়া, রানু, রিমা, আমানুল হক হেলাল, পার্থ চ্যাটার্জী, কৌশিক সাহা, মাহাফুজ মুন্না, নিকিতা নন্দিনী প্রমুখ।

শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল হলে সন্ধ্যায়  ‘দি জুবিলী হোটেল’ দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছে আরণ্যক নাট্যদল।

বিষয়:আরণ্যক গঙ্গা নাট্যোৎসব যমুনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…