অপরাধ

শেকলে বেঁধে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

গ্রেপ্তার ৪

গ্রেপ্তারকৃত ও নিরাপত্তা বাহিনী ছবি, সংঘবদ্ধ ধর্ষণের তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা বাহিনী ও গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ধর্ষণের তদন্তে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর মোহাম্মদপুরে শেকল দিয়ে বেঁধে ২৫ দিন আটকে রেখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এরা হলেন—সান (২৬), রকি (২৯), হিমেল (২৭) এবং তাদের সহায়তাকারী সালমা ওরফে ঝুমুর। রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান।

তিনি বলেন, গত শনিবার রাতে মোহাম্মদপুরের একটি বাসা থেকে মেয়েটিকে হাতে পায়ে শেকল পরানো অবস্থায় উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জরুরি নম্বরে কল করে একটি মেয়ে বাঁচার জন্য চিৎকার করছে জানালে পুলিশ সেখানে অভিযানে যায়।

ভিকটিমকে পাশবিক নির্যাতন, ধর্ষণ ও পর্নো ভিডিও ধারণের অভিযোগে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।

পুলিশের মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল জানান, উদ্ধার করার পর ওই তরুণী পাশবিক নির্যাতনের যে বর্ণনা দিয়েছেন তা ভয়াবহ। এর অনেক কিছু ভাষায় প্রকাশ করার মতো নয়। তরুণীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে কিনা তদন্ত করা হচ্ছে।

বিষয়:মোহাম্মদপুর মোহাম্মদপুর থানা সংঘবদ্ধ ধর্ষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…