চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৪, বিপর্যস্ত জনজীবন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৮ পূর্বাহ্ণ ০২, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
জাপানে ভূমিকম্পের ফলে সড়ক ও রেলপথ ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ২৪ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে শতাধিক। নতুন বছরের প্রথম দিনের এই ভূমিকম্পের সম্মুখীন হয় জাপান।

মঙ্গলবার ২ জানুয়ারি জাপানের উদ্ধারকারী দল ভূমিকম্পের বিভিন্ন ধ্বংসস্তূপের নিচে থেকে ২৪ জনের মরদেহ উদ্ধার করেছে। এখনও উদ্ধারকাজ চলছে। ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে সুনামির সতর্কতা জারি করা হয় যার উচ্চতা ১ মিটারেরও বেশি। ভূমিকম্পে জাপানের বহুতল ভবন গুলো ক্ষতিগ্রস্থ হয়েছে পাশাপাশি বিভিন্ন রাস্তা ভেঙে গেছে।

 

Banglabid

সুপারমার্কেটে ক্রেতারা শপিং করছেন, মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

 

জাপানের নোটো উপদ্বীপে ১ মিটারের বেশি উচ্চ ঢেউ আঘাত হানার পর ভবনগুলো ভেঙে গেছে , জনসাধারণের বসবাসের ঘর ও মাছ ধরার নৌকাগুলো ডুবে গেছে এবং কিছু উপকূলে ভেসে গেছে। মঙ্গলবার সুনামি সতর্কতা তুলে নেয়া হয়েছে।

Reneta

জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বছরের প্রথম দিনে একটি বড় ভূমিকম্পের পর জাপান সমস্ত সুনামির সতর্কতা ও পরামর্শ প্রত্যাহার করেছে। সমুদ্রে জোয়ারের স্তরে পরিবর্তন হতে পারে।

 

শপিং মলে ক্রেতাদের ভিড়, কিছু মানুষ মাছের দোকানে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

 

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, এই ভূমিকম্পে বহু প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ১ হাজার উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নীচে আটকা থাকা মানুষকে উদ্ধাররের কাজ করছে।

জাপানি সামরিক বাহিনী ভূমিকম্পে গৃহহীনদের জন্য খাবার, পানি এবং কম্বলসহ প্রয়োজনীয় জিনিস সরবরাহ করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জাপানকে যুক্তরাষ্ট্র যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

 

 

অন্যদিকে জাপানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে নোটো অঞ্চল জুড়ে রাস্তা ভেঙে গেছে। ওয়াজিমা শহরের বিমানবন্দরে প্রায় ৫০০ জন আটকা পড়েছে।

ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, ভ্রমণকারী, স্থানীয় বাসিন্দারা বিনিন্ন ভাড়ার গাড়ি এবং বাসে আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্থ অনেক এলাকায় প্রয়োজনীয় পরিষেবা বন্ধ করা হয়েছে যা উদ্ধার ও পুনরুদ্ধারের প্রচেষ্টাকে জটিল করে তুলেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জাপানের কিয়োডো নিউজ এজেন্সি জানিয়েছে, তিনটি প্রিফেকচারে ১৯টি চিকিৎসা কেন্দ্রে বিদ্যুৎ ও পানি বিভ্রাট রয়েছে। কিছু হাসপাতাল রোগীদের স্থানান্তরের কথা বিবেচনা করছে।

 

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপানজীবনযাত্রা বিপর্যয়নিহত ২৪ভূমিকম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রে সাইবার অপহরণের শিকার চীনা ছাত্র

পরবর্তী

অটোগ্রাফ চাইতে এসে সাউথ কোরিয়ার প্রধান বিরোধী নেতাকে ছুরিকাঘাত

পরবর্তী
সাউথ কোরিয়ার বিরোধী নেতাকে ছুরিকাঘাতের চেষ্টা, আহত অবস্থায় পড়ে রয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অটোগ্রাফ চাইতে এসে সাউথ কোরিয়ার প্রধান বিরোধী নেতাকে ছুরিকাঘাত

আহত ব্যক্তি হাসপাতালে শয্যাশায়ী, মাথায় সেলাই ও ব্যান্ডেজ. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT