রাজনীতি

অনেক আগেই তত্ত্বাবধায়ক সরকারের কবর হয়েছে: তোফায়েল আহমেদ

বাণিজ্যমন্ত্রী ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ফটো

অনেক আগেই তত্ত্বাবধায়ক সরকারের কবর হয়েছে। যদি কেউ হাত দিতে চায় তার হাত পুড়ে যাবে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণ নিয়ে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে তা প্রধান বিচারপতিই দূর করতে পারেন বলে মনে করেন তিনি।

দুপুরে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল দিহিমি সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

আলোচনায় দুই দেশের ব্যবসা-বাণিজ্য ছাড়াও সৌদি জোটের সঙ্গে কাতারের বিরোধের বিষয় নিয়েও আলোচনা হয়। পরে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী বলেন,ষোড়শ সংশোধনীর রায় না পড়েই বিএনপির শীর্ষ নেতারা খালি খালি কথা বলছেন। তাদের কোন মনোবাসনা পূরণ হবেনা বলেও মন্তব্য করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন,ষোড়শ সংশোধনীর রায়ের পর প্রধান বিচারপতি উপলদ্ধি করেছেন কাজগুলো ভালো করেননি। তাবে এ রায়ে নিয়ে আওয়ামীলীগ কোন ভাবেই নমনীয় নয়।

একটি বিশেষ গোষ্ঠী যারা আওয়ামীলীগের বন্ধু হতে পারেনি তাদেরকে উচ্চ আদালত ষোড়শ সংশোধনী রায় বাতিলের আগে অ্যামিকাস কিউরি হিসাবে নিয়োগ দেয়া হয়েছিলো বলে অভিযোগ করেন বাণিজ্যমন্ত্রী।

বিষয়:তত্ত্বাবধায়ক সরকার তোফায়েল আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…