চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে ভয়াবহ নাইন ইলেভেন হামলার ২৩ বছর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৫ পূর্বাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

নাইন ইলাভেন নামে পরিচিত, ইতিহাসের ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৩ বছর আজ। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর ইসলামিক জঙ্গী গোষ্ঠি আল-কায়েদার সন্ত্রাসীরা, চারটি উড়োজাহাজ ছিনতাই করে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আছড়ে ফেলে। আরেকটি উড়োজাহাজ আঘাত করে পেন্টাগনে। হামলা হয় পেনসিলভেনিয়ায়। এসব হামলায় প্রাণ হারান প্রায় ৩ হাজার মানুষ। গুরুতর আহত হন প্রায় ২৫ হাজার।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ৮টা ৪৬ মিনিটে নিউইয়র্কের আকাশচুম্বি ভবন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারের নর্থ টাওয়ারে আঘাত করে জঙ্গীদের ছিনতাই করা যাত্রীবাহী একটি বিমান। এর কিছু সময় পর ৯টা ৩ মিনিটে লাইভ টেলিকাস্টে বিশ্ববাসী দেখতে পায় দ্বিতীয় বিমানটির সাউথ টাওয়ারে আছড়ে পড়ার দৃশ্য। হামলায় ২টি ভবনেই আগুন ধরে যায়। মাত্র ২ ঘন্টার মধ্যে ২টি ভবনই ধুলার ঝড় তুলে ভেঙে গুঁড়িয়ে পড়ে।

স্থানীয় সময় সকাল ৯টা ৩৭ মিনিটে তৃতীয় বিমানটি আঘাত করে পেন্টাগনের পশ্চিম অংশে। ওহায়াইট হাউজে আঘাত করতে যাওয়া আরেকটি বিমান সকাল ১০টা ৩মিনিটে আছড়ে পড়ে পেনসিভেনিয়ায়। ঘটনায় ভয়াবহতায় শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই নয়, চমকে যায় গোটা বিশ্ব। বিশাল ও নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র হিসেবে বিমানগুলোকে ব্যবহার করেছিলো কায়দায় আল-কায়েদার জঙ্গিরা।

ভয়াবহ এ হামলায় আল কায়েদার ১৯ জন জঙ্গীর নাম কালোতালিকায় অন্তর্ভূক্ত করে যুক্তরাষ্ট্র। একই বছর অক্টোবরে আই এস এর ওপর হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী। এর কয়েক মাসের মধ্যেই আল কায়েদার অনেক শীর্ষ নেতাকে হত্যা ও গ্রেপ্তার করে ন্যাটো। হামলার ঘটনায় প্রধান আসামি করা হয় আল কায়েদার প্রতিষ্ঠাতা ও প্রধান নেতা ওসামা বিন লাদেনকে। ২০১১ সালের ২রা মে ওসামা বিন লাদেনকে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে হত্যা করে মার্কিন নেভি সিল সদস্যরা।

নাইন ইলেভেনের পর পরই সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী অভিযানের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র্। যে অভিযান হামলার ২৩ বছর পরেও অব্যাহত রয়েছে। ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলোর সমন্বয়ে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ-মূলমন্ত্র নিয়ে কাজ করছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। শুধু আকাশ পথে হামলা নয়, সন্ত্রাসবাদ মোকাবেলায় দীর্ঘস্থায়ী অভিযানের কথা উল্লেখ করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ। যে অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাইন ইলাভেনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT