হারিকেন ইয়ানের আঘাতে ফ্লোরিডায় ২৩ জনের মৃত্যু

ফ্লোরিডায় হারিকেন ইয়ানের প্রভাবে নষ্ট হওয়া জাহাজ ও ধ্বংসস্তূপের ছবি, ক্ষয়ক্ষতির চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ
ফ্লোরিডায় হারিকেন ইয়ানের আঘাতে মৃতের সংখ্যা এখন ২৩ এ দাঁড়িয়েছে। দক্ষিণের এক মার্কিন অঙ্গরাজ্যের আইন প্রয়োগকারী বিভাগ শুক্রবার এ কথা জানিয়েছে।
বিভাগটি এএফপি’কে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছে, দৈত্যকার এ ঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসে পানিতে ডুবে এদের মৃত্যু হয়েছে।
কাউন্টি কর্মকর্তাদের বরাত দিয়ে নিউজ আউটলেটগুলি আরও বেশি মৃত্যুর খবর দিয়েছে। সিএনএন বলেছে যে, হারিকেনের আঘাতে ৪৫ জনের প্রাণহানি হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




