দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতীয় পণ্য বোঝাই ট্রাক থেকে ২৩ বোতল মদ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় গৌতম রায় নামে এক ট্রাকচালকে আটক করা হয়েছে।
রোববার রাত আনুমানিক ৮টায় হিলি বন্দরের পানামা পোর্টের ভেতর থেকে মদগুলো উদ্ধার করা হয়। ট্রাকচালক গৌতম রায়ের বাড়ি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট থানার বোল্লা গ্রামে।
হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনের উপ কমিশনার বায়োজিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রাকে তল্লাশি চালানো হয়। পরে ট্রাকের কেবিন থেকে ২৩ বোতল মদসহ আটক করা হয় চালককে। চালকের বিরুদ্ধে নেয়া হয়েছে আইনানুগ ব্যবস্থা। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।








