চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানুয়ারিতে ঢাকায় আসছেন ‘চিলড্রেন অব হেভেন’ নির্মাতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

নতুন বছরে ঢাকায় আসতে চলেছেন ইরানের বিখ্যাত নির্মাতা মাজিদ মাজিদি। তিনি ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছেন।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফেসবুক পেজ থেকে এই তথ্য জানানো হয়েছে। নির্মাতার ছবির সাথে জুড়ে দেয়া ক্যাপশনে লেখা হয়েছে, “ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পক্ষ থেকে শুভেচ্ছা। ২২ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর চলবে ২০ থেকে ২৮ জানুয়ারি ২০২৪। প্রতিবারের মতো এবারের উৎসবের থিম ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’।

উৎসবের প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ চলছে। আয়োজকরা আশা করছেন উৎসবে ২৫০টি সিনেমা দেখানো হবে, অংশ নেবে প্রায় ৭৫টি দেশ। উৎসবে প্রতিযোগিতা করবে ‘এশিয়ান সিনেমা সেকশন’, ‘রেট্রোসপেকটিভ,’ ‘ট্রিবিউট’, ‘ওয়াইড অ্যাঙ্গেল,’ ‘বাংলাদেশ প্যানারোমা সেকশন,’ ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড সেকশন,’ ‘চিলড্রেন ফিল্মস সেকশন,’ ‘ওমেন ফিল্মমেকার্স সেকশন,’ ‘শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস সেকশন’ এবং ‘স্পিরিচুয়াল ফিল্মস সেকশন।’

উৎসব কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইরানী নির্মাতা, প্রযোজক এবং চিত্রনাট্যকার মাজিদ মাজিদি ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন। তিনি একটি মাস্টার ক্লাসও নেবেন। চিলড্রেন অব হেভেন, কালার অব প্যারাডাইস, বারান-এর মতো চমৎকার ছবি নির্মাণ করে চলচ্চিত্রপ্রেমীদের মন জয় করেছেন মাজিদি। তার মতো একজন দক্ষ চলচ্চিত্র নির্মাতাকে পাওয়া আমাদের সবার জন্য একটি দুর্দান্ত অভিজ্ঞতা হবে।

২৭ জানুয়ারি ২০২৪ শনিবার, তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে তার চলচ্চিত্র ভাবনা উপস্থাপন করবেন।

বাংলাদেশের চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু মাস্টার ক্লাসের উপস্থাপনার দায়িত্বে থাকছেন। ডিআইএফএফ খুব শিগগির মাস্টার ক্লাসের সময়সূচী এবং রেজিস্ট্রেশনের শেষ তারিখ ফেসবুক পেজে ঘোষণা করবে। তাই, অনুগ্রহ করে ডিআইএফএফ-এর ফেসবুক পোস্টগুলিতে চোখ রাখুন।”

Reneta

বিশ্বব্যাপী আলোচিত ‘চিলড্রেন অব হেভেন’ ছাড়াও মাজিদির বেশকিছু সিনেমা সমাদৃত। এরমধ্যে বারান, দ্য ফাদার, সং অব স্পেরো, দ্য উইলো ট্রি এবং দ্য মেসেঞ্জার অব গড উল্লেখযোগ্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিআইএফএফঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবমাজিদ মাজিদিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT