২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি ২২৪ জন

ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা চলমান, রোগীর সুরক্ষা ও চিকিৎসা ব্যবস্থা দৃশ্যমান।. Channel i News – চ্যানেল আই নিউজ
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত নতুন ভর্তি রোগী ২২৪ জন। আজ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন ভর্তি রোগী ১১৯ জন এবং ঢাকার বাইরে ১০৫ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৯৮০ জন এবং ঢাকার ৫৩টি সরকারী ও বেসরকারী হাসপাতালে মোট ভর্তি রোগী ৫২৩ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী ৪৫৭ জন।
১ জানুয়ারী থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত মোট ভর্তি রোগী ৬০ হাজার ৫২২ জন এবং ঢাকায় মোট ভর্তি রোগী ৩৮ হাজার ২২৩ জন। ঢাকার বাইরে ভর্তি রোগী ২২ হাজার ২৯৯ জন।
এ পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগী ৫৯ হাজার ২৭৬ জন। এর মধ্যে ঢাকায় ৩৭ হাজার ৫৩৬ জন এবং ঢাকার বাইরে ২১ হাজার ৭৪০ জন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






