চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, তথ্যটি ঠিক না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২৪
বাংলাদেশ
A A

গুমের অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় চাকরি হারালেন আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য, বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত তথ্যটি ঠিক না।

রবিবার (২৪ নভেম্বর) গুম কমিশনের সুপারিশে এ ব্যবস্থা নেয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশ হয়। পরে প্রধান উপদেষ্টার ফ্যাক্ট চেক উইং থেকে জানানো হয় সংবাদটি ভুয়া।

দেশে বলপূর্বক গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কোনো সুপারিশের ভিত্তিতে দেশের কোনো নিরাপত্তা বাহিনী তাদের কোনো কর্মকর্তা ও সদস্যকে বরখাস্ত করেনি বলে জানানো হয়েছে।

গুম বিষয়ক তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এমন কোনো সুপারিশ কমিটি থেকে করা হয়নি বলে জানান তিনি।

কমিশন প্রধান বলেন, ‘আমাদের সুপারিশের ভিত্তিতে দেশের নিরাপত্তা বাহিনীর ২২ সদস্যকে বরখাস্ত করা হয়েছে– তথ্যটি মিথ্যা। এটি একটি ভুয়া খবর।’

বিভিন্ন সংবাদমাধ্যম তথ্যটি সংশোধন করে প্রচার করবে বলেও আশাবাদ জানান তিনি।

Reneta

শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গুমের ঘটনা তদন্তে গঠন করেছে আলাদা কমিশন। সেই কমিশনে একে একে জমা পড়তে থাকে অভিযোগ। প্রধান উপদেষ্টার দেয়া সবশেষ জাতির উদ্দেশ্যে ভাষণেও উঠে আসে গুম প্রসঙ্গ। তিনি জানান, গুম কমিশনে সাড়ে ৩ হাজার অভিযোগ জমা পড়ার কথা।

গুমের অভিযোগ এসেছে আরও অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। প্রমাণ পাওয়া গেলে এসব সদস্যও চাকরি হারাতে পারেন বলে জানিয়েছেন কমিশন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২২ সদস্য চাকরিচ্যুতআইনশৃঙ্খলা বাহিনীগুমচাকরিচ্যুত
শেয়ারTweetPin

সর্বশেষ

লন্ডনে দেখা যাবে ‘নয়া মানুষ’

মে ৪, ২০২৬

মা হারালেন ‘আর্ক’ ব্যান্ডের হাসান

মে ৪, ২০২৬

বিসিবি নির্বাচন: কাউন্সিলর মনোনয়ন চেয়ে দ্রুতই বিজ্ঞপ্তি আসছে

মে ৪, ২০২৬

আঞ্চলিক ক্রিকেট সংস্থার কমিটিগুলো বিলুপ্ত করল বিসিবি

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে: নরেন্দ্র মোদি

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT