চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৬ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২৫
স্পোর্টস
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় ‘২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) মুন্সীগঞ্জ জেলার ধলেশ্বরী নদীতে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাংলাদেশের বাছাইকৃত ৩৫ জন সাঁতারু অংশগ্রহণ করে, যার মধ্যে পুরুষ বিভাগে ২৩ জন এবং মহিলা বিভাগে ১২ জন সাঁতারু রয়েছে।

ছবি: সংগৃহীত

সকাল ৯ টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার বক্তাবলী লঞ্চঘাট থেকে শুরু হয়ে ধলেশ্বরী নদীর মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে এসে শেষ হয়। পুরুষ সাঁতারুদের প্রায় ১০ কিলোমিটার ও মহিলা সাঁতারুদের প্রায় ৭ কিলোমিটার সাঁতার অনুষ্ঠিত হয়।

ছবি: সংগৃহীত

পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনীর মোঃ ফয়সাল আহমেদ, দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশ নৌবাহিনীর পলাশ চৌধুরী, তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনীর নুরুল ইসলাম, ৪র্থ স্থান অর্জন করে মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আশিকুর রহমান ও ৫ম স্থান অর্জন করে নিকলী সুইমিং ক্লাব এর মোঃ ইমরান।

ছবি: সংগৃহীত

মহিলা বিভাগে প্রথম স্থান করে বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা, দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন, ৩য় স্থান অর্জন করে বাংলাদেশ নৌবাহিনীর রুপা খাতুন, ৪র্থ স্থান, অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনীর সালমা খাতুন এবং ৫ম স্থান অর্জন করে গড়াই সুইমিং ক্লাবের সাদিয়া খাতুন।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান মুন্সীগঞ্জ লঞ্চঘাট টার্মিনাল স্মরণীতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের মাননীয় সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

Reneta

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিয়ার এডমিরাল আব্দুল্লাহ-আল-মাকসুস কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, কমডোর আরিফ আহমেদ মোস্তফা, চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ; ফাতেমা তুল জান্নাত, জেলা প্রশাসক, মুন্সিগঞ্জ, অতিরিক্ত পুলিশ সুপার, মুন্সিগঞ্জ।

এছাড়াও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১তম সাঁতার প্রতিযোগিতাবাংলাদেশ নৌবাহিনীবাংলাদেশ সুইমিং ফেডারেশনবাংলাদেশ সেনাবাহিনীসুইমিং ক্লাব
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT