হঠাৎ হাসপাতালে ভর্তি হয়েছেন হলিউড তারকা রায়ান ফিলিপস। গত সোমবার থেকেই তিনি হাসপাতালে আছেন বলে জানা গেছে। তবে ভক্তদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এরই মধ্যে অনেকটা সুস্থ হয়ে উঠেছেন এ তারকা।
তিনি হাসপাতালের বিছানা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি লেখেন, ‘আমি সুস্থ্ হয়ে উঠছি। আমার প্রতি সবার মনোযোগের জন্য ধন্যবাদ।’
জানা গেছে ,পায়ে আঘাত পেয়েছেন রায়ান। এ নিয়েই উদ্বিগ্ন তার ভক্তরা। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জন্য শুভকামনা জানাচ্ছেন। তারা চান খুব দ্রুতই সেরে উঠুক এ মার্কিন অভিনেতা ও পরিচালক।
গত শতকের নব্বই দশকের শেষ দিকে ‘ওয়ান লাইফ টু লিভ’ নামের সিরিয়ালে বিলি ডগলাসের চরিত্রে অভিনয় করে সবার নজরে আসেন রায়ান। ডেকান ক্রনিকল।








