২১ বছরের অন্ধকার যুগ পেরিয়ে আমরা আলোর পথে যাত্রা করেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী একটি মঞ্চে ভাষণ দিচ্ছেন, পেছনে বড় পর্দায় তার ছবি দেখানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: ২১ বছরের অন্ধকার যুগ পেরিয়ে আমরা যে আলোর পথে যাত্রা করেছি, তা যেন অব্যাহত থাকে। মঙ্গলবার ২৪ জানুয়ারি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ২০৪১-এর মধ্যে মাথাপিছু আয়ের লক্ষ্যমাত্রা ১২ হাজার মার্কিন ডলার রাখতে হবে। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে আমরা যে উন্নয়নে আনতে পেরেছি এটা মাঠ প্রশাসনের কৃতিত্ব বলেও জানান তিনি।
তবে দেশের চলমান অগ্রযাত্রা অনেকের পছন্দ হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র ছিল। আজকের নবীন কর্মকর্তারা হবে আগামী দিনের সৈনিক, তাদের জন্য সেই পথ মসৃণ করে দিতে হবে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






