লেবাননের উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ২১ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ৮ জন।
আজ (১৫ অক্টোবর) মঙ্গলবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, একটি আবাসিক ভবনে হামলায় ওই হতাহতের ঘটনা ঘটে। যুদ্ধের কারণে উদ্বাস্তু হওয়া একটি পরিবার সেখানে আশ্রয় নিয়েছিল।
হিজবুল্লাহর ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক ঘাটি পরিদর্শনে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, হিজবুল্লাহ সদস্যদের দমনে লেবাননের যেকোন স্থানে হামলা চালানো হবে।
এদিকে ফিলিস্তিনের গাজার জাবালিয়ায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন চার জন ফিলিস্তিনি।








