বিনোদন

যে ধরনের গল্পে প্রথমবার চাষী আলম, সঙ্গে মীম মানতাশা

শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে স্মরণসভা, বিভিন্ন বয়সের মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন বয়সের মানুষ একটি ফুলের মালা নিয়ে স্মরণসভায় অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের বিশেষ দিবসগুলোর বিশেষত্ব এ প্রজন্মের অনেকেই ঠিক মতো জানে না। এ কারণে উদযাপনে তালগোল পাকিয়ে ফেলে! যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই চোখে পড়ে! মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবসের তাৎপর্য জানা কতটা জরুরী?

এমন ইতিবাচক বার্তা দিতে তুহিন হোসেন নির্মাণ করলেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ নাটক ‘সময়ের গল্প’। পরিচালকের গল্পভাবনায় এর চিত্রনাট্য ও সংলাপ করেছেন আওরঙ্গজেব। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চাষী আলম, মীম মানতাশা, ফরহাদ বাবু, মুনিম এহসানসহ অনেকে।

নির্মাতা চ্যানেল আই অনলাইনকে জানান, গল্পটি বর্তমান সোসাইটির। নিন্মবিত্ত জেনারেশন এবং চিল মাস্তি পার্টি করা ইংলিশ মিডিয়াম পড়ুয়া জেনারেশনের গল্প ‘সময়ের গল্প’-তে তুলেছেন। এ ধরনের গল্পে প্রথমবার চাষী আলম অভিনয় করলেন। এ কারণে তাকে ধন্যবাদ দিলেন নির্মাতা।

চাষী আলমের গল্পে মীম মানতাশা ও বন্ধুদের সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
নাটকে অভিনয় করলেন মীম মানতাসা

‘সময়ের গল্প’ নাটক প্রসঙ্গে তুহিন হোসেন বললেন, আমাদের বিভিন্ন দিবসের ইতিহাস ও উপজীব্য সঠিকভাবে না জেনে এই জেনারেশন পিকনিক, পার্টি কিংবা হিন্দি গান বাজিয়ে করে উদযাপন করে। এসব দিবসগুলোর উদযাপন তো এই জেনারেশনের কাছে কোনোভাবে এভাবে কাম্য নয়!

‘যেসব বিসর্জন দিয়ে আমরা মাতৃভাষা, স্বাধীনতা কিংবা বিজয় পেয়েছি সেখানে কোনো ভেদাভেদ ছিল না। সব শ্রেণীর মানুষ এক কাতারে এসেছিল বলেই আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ পেয়েছিলাম। এবারের মাতৃভাষা দিবসের নাটকে এমন একটি ইতিবাচক বার্তা দিতে চেয়েছি। যেটা আসলেই কাম্য।’

নির্মাতা তুহিন হোসেন

এ বছর দিয়ে টানা তের বছর ধরে মাতৃভাষা দিবসের বিশেষ নাটক বানাচ্ছেন ধারাবাহিক নাটক ‘ক্যাম্পাস’, ‘চিরকুমার সংঘ’র পরিচালক তুহিন হোসেন। তিনি বলেন, প্রতিবার আমি এক টাকাও পারিশ্রমিক রাখি না। কিছুটা বাজেট কম থাকে। তাছাড়া আমার প্রথম নাটক ছিল মাতৃভাষা দিবসের। এটা আমার ইমোশনাল প্রজেক্ট। এবারের ‘সময়ের গল্প’ ২১ ফেব্রুয়ারি উপলক্ষে ওইদিন একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।

বিষয়:চাষী আলম তুহিন হোসেন মীম মানতাশা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…