প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছিলেন হলিউড তারকা হ্যালি বেরি। তাও প্রায় ১৫ বছর আগে। দীর্ঘ এ সময়ে আর কাউকে এ ক্যাটাগরিতে অস্কার হাতে দেখা যায়নি। আর সেটাই হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে এ মার্কিন অভিনেত্রীর জন্য। বললেন, ‘আমি খুব ব্যাথিত এবং মর্মাহত এমনটা ঘটায়।’ আর এর জন্য এখন থেকে নিজেই ছবি পরিচালনা কিংবা প্রযোজনার মতো ব্যাপারগুলো করতে চান তিনি। আর এ সবটাই কৃষ্ণাঙ্গ অভিনেত্রীদের সুযোগ করে দিতেই।
অস্কার থেকে শুরু করে এমি, গোল্ডেন গ্লোব সবই জয় করেছেন হ্যারি বেরি। কিন্তু নিজে জয় করেই আনন্দিত হতে চান না এ তারকা। সেই সাথে বয়সটাও তো কম হলো না! এ বছর পঞ্চাশে পা দিয়েছেন।
‘মনস্টার বল’ ছবিতে অভিনয়ের জন্য এখনো সবাই মনে রেখেছেন হ্যালি বেরিকে। এ ছবিই তাকে এনে দিয়েছিল অস্কারের সম্মান। কিন্তু অস্কার আসরে আরও বেশি বৈচিত্র্য চান তিনি। চান আরও কৃষ্ণাঙ্গ অভিনেত্রীদের হাতে উঠুক এ সম্মান। টাইমস অব ইন্ডিয়া।







