চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়ে ম্যাচে হারের সঙ্গে শাস্তিও জুটল উইন্ডিজের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ২৫, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
জিম্বাবুয়ে ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৫ রানের হার নিয়ে মাঠ ছাড়ে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। হারের পর বড় জরিমানাও গুণতে হল ক্যারিবীয়দের। স্লো ওভার রেটের কারণে তাদের ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে জরিমানার কথা জানায়। ম্যাচ রেফারি প্যানেলের মুহাম্মদ জাভেদ শাস্তি নির্ধারণ করেছেন। ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ দায় স্বীকার করে শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুসারে, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান আছে। সেখানে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত সময়ের মধ্যে তিন ওভার কম করেছিল। ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা গুণতে হল তাতে।

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ হারলেও ‘এ’ গ্রুপ থেকে সুপার সিক্স নিশ্চিত করেছে ড্যারেন স্যামির কোচিংয়ে বিশ্বকাপে পৌঁছার মিশনে নামা দলটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ে পেয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে গেছে জিম্বাবুয়ে। সমান ম্যাচে ৪ পয়েন্ট তুলেছে নেদারল্যান্ডস ও উইন্ডিজ। নেট রানরেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে ডাচবাহিনী।

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়েস্ট ইন্ডিজজিম্বাবুয়েনেদারল্যান্ডসবিশ্বকাপ বাছাইলিড স্পোর্টসহোপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেনাবাহিনীকে ঘিরে ধরে বন্দীদের ছাড়িয়ে নিল ১২০০ নারী

পরবর্তী

৮ বছর ধরে বিয়ের পাত্রী খুঁজে না পেয়ে আত্মহত্যা!

পরবর্তী
শবদেহের পা ও পিঠের ছবি, মৃতদেহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ বছর ধরে বিয়ের পাত্রী খুঁজে না পেয়ে আত্মহত্যা!

Dhaka Reporters Unity hosts Child Drowning Prevention Campaign 2023 event. Channel i News - চ্যানেল আই নিউজ

লবিস্ট নিয়োগ করে বিবৃতি আনা দেশদ্রোহিতার শামিল: তথ্যমন্ত্রী

সর্বশেষ

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিঝুমদ্বীপ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT