চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্বাসরুদ্ধকর ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হারল আয়ারল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪০ অপরাহ্ন ২১, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে হেরেছিল আয়ারল্যান্ড। দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগালেও শেষঅবধি পেরে ওঠেনি মিচেল লেস্কের ব্যাটিং ঝড়ের তোপে। শ্বাসরুদ্ধকর ম্যাচে আইরিশদের ১ উইকেটে হারায় স্কটল্যান্ড। দিনের আরেক ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে ওমান।

জিম্বাবুয়ের বুলাওয়েতে টস জিতে আইরিশদের আগে ব্যাটে পাঠায় স্কটল্যান্ড। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২৮৬ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। জবাবে নেমে ইনিংসের শেষ বলে ১ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে আসর শুরু করলো স্কটিশবাহিনী। এ নিয়ে টানা দুই ম্যাচে হারল আয়ারল্যান্ড।

নগরীর অন্য মাঠে টস জিতে আরব আমিরাতকে ব্যাটে পাঠায় ওমান। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২২৭ রান সংগ্রহ করে আমিরাত। জবাবে নেমে ২৪ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ওমান। এ নিয়ে আসরের দুই ম্যাচে দুই জয় পেল ওমান।

স্কটল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটে নেমে ৮ উইকেটে ২৮৬ রান করে আয়ারল্যান্ড। সেঞ্চুরি হাঁকান কার্টিস ক্যাম্ফের। ১০৮ বলে ১২০ রান করেন। ৯৩ বলে ৬৯ রানের ইনিংস খেলেছেন জর্জ ডকরেল। ৫৪ বলে ৩২ রান করে ফেরেন ওপেনার অ্যান্ডি ম্যাকব্রিনে। বাকী ব্যাটাররা ছিলেন ব্যর্থ। উল্লেখযোগ্য রান করতে পারেননি আর কেউই।

স্কটিশদের হয়ে সর্বোচ্চ ৫টি উইকেট শিকার করেন ব্র্যান্ডন ম্যাককুলেন।

জবাবে নেমে শুরুতে ভালো করলেও ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে স্কটল্যান্ড। জেগেছিল পরাজয়ের শঙ্কাও। শেষঅবধি ত্রাতা হয়ে আবির্ভূত হন মিচেল লিস্ক। তার ৬১ বলে অপরাজিত ৯১ রানের ইনিংসে ১ উইকেটের জয় নিশ্চিত হয় ইনিংসের শেষ বলে।

Reneta

মিচেল ছাড়া স্কটিশদের উল্লেখযোগ্য রান করেছেন মার্ক ওয়াট (৪৩ বলে ৪৭) ও ক্রিস্টোফার ম্যাকব্রিড (৬০ বলে ৫৬)। বাকীরা ব্যাট হাতে আলো ছড়াতে ব্যর্থ হন।

আইরিশেদের হয়ে তিনটি উইকেট নিয়েছেন মার্ক অ্যাডাইর। জশ লিটল ও জর্জ ডকরেল নেন দুটি করে উইকেট।

অপর ম্যাচে ওমানের বিপক্ষে শুরুতেই চাপে পড়ে আরব আমিরাত। পরে ব্রিট্টিয়া অরভিন্দ (৮৪ বলে ৪৯), রমিজ শাহজাদ (৫১ বলে ৩৮) ও আয়ান আফজাল খানের অপরাজিত ৫২ বলে ৫৮ রানের ইনিংসে ৮ উইকেটে ২২৭ রান সংগ্রহ করে আমিরাত।

ওমানের হয়ে তিনটি উইকেট নিয়েছেন জয় ওদেদরা। বিলাল খান ও ফয়েজ বাট নেন দুটি করে উইকেট।

জবাবে নেমে শুরুতে দুই উইকেট হারালেও তিন ব্যাটারের অর্ধশতকে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছায় ওমান। অর্ধশতক হাঁকিয়েছেন আকিব ইলিয়াস (৭৫ বলে ৫৩), শোয়াইব খান (৭০ বলে ৫২) ও অপরাজিত থাকা মোহাম্মদ নাদিম ( ৫৭ বলে ৫০)। আয়ান খান করেছেন ৩৬ বলে ৪১ রান।

আমিরাতের হয়ে দুটি করে উইকেট নেন জুনায়েদ সিদ্দকী ও রোহান মোস্তফা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডআরব আমিরাতওমানলিড স্পোর্টসস্কটল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরান চুক্তি করার জন্য আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: ট্রাম্প

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় দরবারে হামলা ও পীর হত্যার ঘটনায় ১৯ জন শনাক্ত

এপ্রিল ১৩, ২০২৬

বিতর্ক এড়াতে আগেই ফেডারেশন কাপের ফাইনাল ভেন্যু চূড়ান্ত

এপ্রিল ১৩, ২০২৬

বিসিক-বাংলা একাডেমির যৌথ আয়োজনে বৈশাখী মেলা, চলবে সাত দিন

এপ্রিল ১৩, ২০২৬

প্রখ্যাত সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে সঙ্গীতপ্রেমীদের মাঝে শোকের ছায়া

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT