চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিষণ্ন ব্রিটেনে এক ঝলক প্রশান্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৩ অপরাহ্ণ ১৮, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A

প্রিন্স আর প্রিন্সেসের মায়াকাড়া উপস্থিতি ‘বিষণ্ন’ ব্রিটেনে যেনো প্রাণ এনে দিলো। রাজপুত্র জর্জ (৩) আর রাজকন্যা শার্লট (২) এসেছিলেন ‘ট্রুপিং দ্য কালার’ প্যারেড এবং রয়্যাল এ্যায়ার ফোর্সের (আরএএফ) মহড়া দেখতে। এসময়ই ছোট্ট দুই রাজকীয় শিশুর প্রাণবন্ত, দিপ্তীময় উপস্থিতি উচ্ছ্বলতা ছড়িয়ে দেয়।

ব্রিটিশ ও কমনওয়েলথ আর্মিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘ট্রুপিং দ্য কালার’। ব্রিটিশ পদাতিক রেজিমেন্টের এই ঐতিহাসিক অনুষ্ঠান রাণী এলিজাবেথের আনুষ্ঠানিক জন্মদিন উপলক্ষে আয়োজিত হলেও সকল আকর্ষণ ছিলো এই ছোট্ট দুই রাজকীয় শিশুর প্রতি। ব্রিটিশ রাজ পরিবারের বাসভবন বাকিংহাম প্যালেস থেকে হাত নাড়িয়ে সমবেতদের অভিবাদন জানান তারা।

এই আয়োজনে নৈপুণ্য প্রদর্শন করে ১ হাজার ৬০০ সেনা, সাথে ছিলো ২৪৪টি ঘোড়া।

তবে রাণী এলিজাবেথ এক বার্তায় এখনকার জাতীয় পরিস্থিতিকে ‘অত্যন্ত বিষণ্ণ’ বলে অভিহিত করেন। পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতেরও বেশি মৃত্যুর মর্মান্তিক ঘটনাকে স্মরণ করেন তিনি।

Reneta

এসময় আরএফএ’র প্লেনের মহড়াও উপভোগ করেন উপস্থিতরা। এখানে ছিলেন রাণী এলিজাবেথ, প্রিন্স ফিলিপ,  রাজবধু ডাচেস অব ক্যামব্রিজ এবং ব্রিটিশ রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যরা ।

এসময় ভাইকে অনুকরণ করে ছোট্ট রাজকন্যা শার্লট একচোখ ঢেকে দেখার চেষ্টা করেন ফ্লাইপাস্ট।

বাবার মতোই পোশাকে লাল রঙের আবহ ছিলো প্রিন্স জর্জের। আর মায়ের মতো গোলাপি পোশাক পড়েন শার্লট।

ব্রিটেনের রাণী এলিজাবেথের জন্মদিন উপলক্ষে এই আয়োজন হলেও রাণীর জন্মদিন ২১ এপ্রিল। এবছর তিনি ৯১ বছরে পা রাখেন।

তবে এই আয়োজনে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে উপস্থিত থাকতে পারেননি। গ্রেনফেল টাওয়ারের আক্রান্তদের সাথে দেখা করতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে ছিলেন তিনি।

যুক্তরাজ্যের পশ্চিম লন্ডন এলাকায় ২৪ তলা গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫৮ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রিটেনরানী এলিজাবেথ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল হজমের ম্যাচে কুরাসাও কোচ গড়লেন বিশ্বরেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT