চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক স্কুলে পড়ছে ২০ জন যমজ ভাইবোন

এটিএম সামসুজ্জোহা এটিএম সামসুজ্জোহা
২:২৭ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২৩
- সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A
স্কুলে যমজ ভাইবোনদের একসাথে বসে থাকা ছবি, খেলনা ফুটবল হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠাকুরগাঁওয়ের প্রায় শতবর্ষী এক স্কুলে ২০ জন যমজ ভাই-বোন পড়াশোনা করছে। একসাথে খাওয়া, খেলাধুলা করা ও পড়াশোনা করাসহ তারা মুগ্ধতা ছড়াচ্ছে আশপাশে। এক বিদ্যালয়ে এত যমজ ভাই-বোন পড়াশোনার বিষয়টি নিয়ে এলাকায় বেশ সাড়া দেখা দিয়েছে। একই সময়ে পৃথিবীতে আলোর মুখ দেখা, আর জীবনের পথচলায় একই রকম দেখতে, একই ভাল লাগা আর খারাপ লাগাগুলো বেশ আকৃষ্ট করে সবাইকে।

ঠাকুরগাঁও সদর উপজেলার মথুরাপুর পাবলিক হাই স্কুল ১৯৩২ সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানে একসাথে বিভিন্ন শ্রেণীতে ২০ জন যমজ ভাই-বোন পড়ালেখা করছে। স্কুলটির ষষ্ঠ শ্রেণীতে পড়ে তাহসিন-তাসনিম ও সান-মুন, সপ্তম শ্রেণীতে পড়ে কার্তিক-গণেশ, হাবিব-হাফিজ ও সুমাইয়া-সাদিয়া, অষ্টম শ্রেণিতে শুভ-সৌরভ, নবম শ্রেণিতে হাসি-খুশি ও তাহবি-তাসবি এবং দশম শ্রেণীতে পড়াশোনা করছে আবিদ-অমিত ও রাহুল রাহা- চঞ্চল রাহা।

যমজ ভাই-বোনদের চেহারায় মিল থাকায় তাদের নিশ্চিত করতে খানিকটা বিড়ম্বনা হলেও তাদের সাথে নিয়ে বেশ উপভোগ করেন বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা। দু’জন একসাথে বেড়ে ওঠাকে বেশ গর্বের সাথে দেখছেন যমজ ভাই-বোনরা ।

দুটি যমজ ভাইবোন স্কুলে বসে, এক স্কুলে পড়ছে ২০ জন যমজ ভাইবোন. Channel i News - চ্যানেল আই নিউজ
ষষ্ঠ শ্রেণীর যমজ দুই ভাই সান ও মুন
Banglabid

ষষ্ঠ শ্রেণীর যমজ দুই ভাই সান ও মুন জানায়, আমরা দুই ভাই একসাথে সব কাজ করি। খাওয়া, খেলাধুলা ও স্কুলে আসা যাওয়া একসাথে করি৷ আমাদের দু’জনের পছন্দ মাংস ভাত৷ শুধু দু’জনের দুই রঙ পছন্দ। একজনের লাল আরেকজনের নীল। আমরা একই পোশাক পরে বিভিন্ন জায়গায় যাই৷ শুধু পোশাক না আমাদের জুতা, চশমা, প্যান্ট সব একরকম। এতে আমাদের খুব ভালো লাগে৷ তবে অনেকেই আমরা কে কোনটা চিনতে পারে না। আমরা এ বিষয়টাকে আরও বেশী উপভোগ করি। আমরা দুই ভাই অনেক আনন্দ করি একসাথে। বাড়িতে একসাথে পড়তে বসি। আমাদের বাবা-মা ও পরিবার সবাই আমাদের নিয়ে খুশি।

দুটি যমজ বোন স্কুলে পড়ছে, তাদের মুখের ভাব প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ
সপ্তম শ্রেণীর যমজ দুই বোন সুমাইয়া ও সাদিয়া

সপ্তম শ্রেণীর যমজ দুই বোন সুমাইয়া ও সাদিয়া জানায়, আমাদের সব কাজ আমরা একসাথে করি। আমাদের দুজনের প্রিয় রঙ হল নীল৷ আমরা একসাথে স্কুলে আসি। একসাথে ক্লাশে বসি৷ টিফিনের সময় আবার একসাথে খেলাধুলা করে থাকি। সব কাজগুলো আমরা একসাথে করি৷ ক্লাসের সময় একজনকে বকা দিলে আমাদের আরেকজনকে খুব খারাপ লাগে৷ আবার কেউ যদি আমরা ভালো কিছু করি তাহলে মন থেকে ভালো লাগা কাজ করে৷ স্কুলের শিক্ষক ও সহপাঠীরা আমাদের চিনতে পারে না৷ তখন একসাথে দু’জনকে ডাকে তখন আমাদের খুব ভালো লাগে।

দুটি যমজ বোন স্কুলে পড়ছে, হাসছে ও আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ
নবম শ্রেণির যমজ দুই বোন হাসি ও খুশি

নবম শ্রেণির যমজ দুই বোন হাসি ও খুশি দাবি, আমাদের একটা বড় সুবিধা হলো কেউ কোনো ভুল করলে আরেকজনকে চাপিয়ে দেওয়া যায়৷ পরে আবার আমরা একসাথে মিলে যাই। আর পরিবারের কাছে, আত্মীয় স্বজনদের কাছে ও শিক্ষকদের কাছেও আমরা বেশ আদর পাই। আমরা আমাদের পুরো সময়টা একসাথে কাটাই। আমরা জমজ হয়ে অনেক খুশি।

প্রফেসর মো. আব্দুল হালিম অফিসে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
মথুরাপুর পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর
Reneta

মথুরাপুর পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর বলেন, আমাদের স্কুলে ২০ জন যমজ ভাই-বোন পড়ে। আমরা তাদের প্রতি অত্যন্ত যত্নশীল। তাদের প্রত্যেকের শ্রেণীকক্ষের মেধাক্রম কাছাকাছি। এটা আমাদের স্কুলের জন্যও গর্ব যে, তারা আমাদের স্কুলে পড়ছে। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

হামিদা হয়ে আলোচনার কেন্দ্রে প্রীতি

আগস্ট ১৪, ২০২৬

সেঞ্চুরির আগে থেকেই তানজিদের প্রশংসায় পঞ্চমুখ হলেন পন্টিং

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

থামছেই না হাম: প্রাণ হারাল আরও ৪ শিশু, মোট মৃত্যু বেড়ে ৮৯৪

আগস্ট ১৪, ২০২৬

ঝড়ো হাওয়ার শঙ্কা, নিম্নচাপের প্রভাবে বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আগস্ট ১৪, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

দুই সপ্তাহে ১৬ বোমা, সাভার কি জঙ্গিদের নতুন ঘাঁটি?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT