চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওসমান হাদির পরিবারকে ২ কোটি টাকা সহায়তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য এক কোটি টাকা ‘বিশেষ অনুদান’ দেওয়ার পাশাপাশি জীবনযাপন ও জীবিকা নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আরও এক কোটি টাকা সহায়তা দেওয়া হচ্ছে।

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, হাদির পরিবারের জন্য দুইটি বিষয় চূড়ান্ত হয়েছে। এক কোটি টাকা অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া হবে, যা তার ফ্ল্যাট বা বাড়ির জন্য। আর এক কোটি টাকা আলাদাভাবে প্রধান উপদেষ্টার তহবিল থেকে দেওয়া হচ্ছে, যা তার পরিবারের জীবন ও জীবিকা নির্বাহের জন্য।

Banglabid

উল্লেখ জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছিলেন, হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে।

এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার হাদির পরিবারকে ঢাকায় একটি ফ্ল্যাট দেওয়ার জন্য এক কোটি টাকা বরাদ্দের অনুমোদন দেয় অর্থ মন্ত্রণালয়। এ অর্থ দিয়ে রাজধানীর লালমাটিয়ার সরকারি দোয়েল টাওয়ারে ১ হাজার ২১৫ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট কেনা ও তা সুসজ্জিত করা হবে।

Reneta

ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় যাচাই নিশ্চিত করার শর্ত আরোপ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২ কোটি টাকা সহায়তাআওয়ামী লীগ নিষিদ্ধইনকিলাব মঞ্চের মুখপাত্রজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জুলাই অভ্যুত্থানশরীফ ওসমান বিন হাদি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী (সংগৃহীত)।

মহেশখালীর মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কৃষকের জমানো শেষ সম্বল ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

অপারেশন টাকা: পর্তুগালে পুলিশের হাতে ২ বাংলাদেশি গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT