জনপদ

দিনাজপুরে বেলান নদীর রাবারড্যাম থেকে পড়ে ২ শ্রমিক নিখোঁজ

দুর্ঘটনা স্থান থেকে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে উদ্ধার অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

বেলান নদীর রাবারড্যাম থেকে পড়ে নিখোঁজ দুই শ্রমিকের খোঁজে উদ্ধার অভিযান চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দিনাজপুরের খানসামায় বেলান নদীর ওপর নির্মিত রাবারড্যাম থেকে নদীতে পড়ে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস কর্মীরা অভিযান চালালেও তাদের সন্ধান মেলেনি।

শনিবার (১৩ জুলাই) বিকেল ৩টায় খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের আগ্রা এলাকার বাঘার মোড়ে বেলান নদীর ওপর নির্মিত রাবারড্যাম পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দু’জন হলেন, দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের আগ্রা এলাকার পাইকপাড়ার তরণী কান্ত রায়ের ছেলে বঙ্গকেশর রায় (৩৫) এবং একই এলাকার জিতেন্দ্রনাথ রায়ের ছেলে জয়ন্ত রায় (২৩)।

স্থানীয়রা জানান, কয়েকজন শ্রমিক কাজ থেকে ফেরার পথে দু’জন রাবারড্যাম পারাপারের সময় পা পিছলে বেলান নদীতে পড়ে যান। স্থানীয়রা নদীতে নেমে উদ্ধারের চেষ্টা করলেও সক্ষম হয়নি। পরে খানসামা ফায়ার সার্ভিস ও থানায় খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার চেষ্টা করলেও সফল হয়নি।

খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা আবু সায়েম জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন তাদের কর্মীরা। তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান সফল হয়নি। এজন্য রংপুর থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। আশা করছি তারা এলে নিখোঁজদের উদ্ধার করতে সক্ষম হবো।

খানসামা থানার,ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে আমাদের পুলিশ রয়েছে। তবে খানসামায় ফায়ার সার্ভিস ইউনিটে কোনো ডুবুরি দল না থাকায় উদ্ধার কাজে বিলম্ব হচ্ছে। এ ছাড়া নদীতে পানির খুব স্রোত রয়েছে। তবে রংপুর থেকে ডুবুরি আসলে আবারও উদ্ধার কাজ শুরু হবে। আমরা সার্বিক খোঁজ খবর রাখছি। নিখোঁজদের পরিবারকে খবর দিয়েছি।

প্রতিবেদক

শাহ আলম শাহী

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…