কক্সবাজার

মাছ ধরতে গিয়ে সাগরে ভেসে গেল ২ কিশোর

দুটি কিশোরের ছবি, একটিতে স্কুল ইউনিফর্ম পরা, অন্যটিতে ক্যাপ ও ক্যাজুয়াল পোশাক।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগরে নিখোঁজ দুই কিশোর।

কক্সবাজারের উখিয়ায় শখ করে মাছ ধরতে গিয়ে দুই কিশোর সাগরে ভেসে গেছে। শুক্রবার ২৯ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মনখালী খেলার মাঠের পশ্চিম উপকূলে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- মনখালী বাঘঘোনা পাড়ার নুর হোসেনের ছেলে হাবিবুল আবছার (১৭) ও নাজির হোছনের ছেলে সায়েম (১৮)।

নিখোঁজ সায়েমের মামা এমএ আজিজ বলেন, শুক্রবার সকালে বন্ধুর সাথে শখ করে সাগরের মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে যায় সায়েম। এখনও তার সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে পুলিশকে জানানো হয়েছে।

সায়েমের অপর মামা মুজিবুর রহমান বলেন, ছয় জন কিশোর সাগরে মাছ ধরতে যায়। এসময় হঠাৎ ঢেউয়ের তোড়ে দুই কিশোর পানিতে ভেসে যায়। স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালালেও এখন পর্যন্ত তাদের সন্ধান মেলেনি

বিষয়:কক্সবাজার দুই কিশোর সাগরে নিখোঁজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…