ব্রহ্মপুত্রে গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু

ব্রহ্মপুত্রে নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু, নদীর পাড়ে অনেক মানুষ ও পর্যটক।. Channel i News – চ্যানেল আই নিউজ
গাইবান্ধায় গোসল করতে নেমে ব্রহ্মপুত্র নদে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার ৬ মার্চ বেলা ১১টায় ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের বালাসি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
ফুলছড়ি ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার আব্দুল বারী জানান, গাইবান্ধা শহরের আহম্মেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছয়জন ছাত্র সাতরিয়ে বালাসি ঘাটে নদীর মাঝামাঝি গোসল করতে যায়।
এ সময় চারজন নদী থেকে পাড়ে ফিরলেও দু’জন নিখোঁজ হয়। খবর পেয়ে ফুলছড়ি ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ দু’জনকে উদ্ধারে অভিযান চালায়। ঘটনার ঘণ্টাখানেক পর নিখোঁজ নাহিদকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর নিখোঁজ তন্ময়ের লাশ প্রায় ৪ ঘণ্টা পর নদীর তলদেশ থেকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়।
নিহত দু’শিক্ষার্থী শহরের আহম্মদ উদ্দীন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের ছাত্র এবং তাদের বাড়ি গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানি পাড়ায়।






