মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী নিহত

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই আরোহীর জন্য জরুরি সেবা ও পুলিশ তদন্ত চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার ২০ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ভূঞাপুর লিংক রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, ইসমাইল হোসেন (৫৫) ও মাসুদুর রহমান মজুমদার (৫৪)। তারা দু’জনেই একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ পরিদর্শক মো. লিটন মিয়া জানান, এলেঙ্গা থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী একটি মোটরসাইকেল মহাসড়কের ভূঞাপুর লিংক রোড পারাপারের সময় ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
আইনগত কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, বাসটি আটক করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।






