চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানওয়েতে মুখোমুখি দুই উড়োজাহাজ, অল্পের জন্য রক্ষা পেল শত শত যাত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ১০, জুন ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পেল শত শত যাত্রী। একইসঙ্গে একটি উড়োজাহাজ টেক অফ করেছে, আর অন্যটি করেছে ল্যান্ডিং। বিমানবন্দরের একই রানওয়েতে দু’টি উড়োজাহাজ চলে আসার ঘটনাটির ভিডিও ফুটেজও ভাইরাল হয়েছে।

সোমবার (১০ জুন) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় মাত্র ৫০৯ মিটারের দূরত্ব ছিল উড়োজাহাজ দুটির।

প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের বিমানবন্দরে উড়োজাহাজ দুটি খুব কাছাকাছি চলে আসে, এদের মাঝে মাত্র ৫০৯ মিটারের দূরত্ব ছিল। মুম্বাই বিমানবন্দরে ইন্ডিগোর একটি উড়োজাহাজ অবতরণ করছিল। আর একই সময়ে ওই রানওয়ে থেকেই এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট টেক অফ করছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দুটি উড়োজাহাজই একই রানওয়েতে। এয়ার ইন্ডিয়ার একটি জেট যখন রানওয়ে থেকে উড্ডয়ন করছিল, তখন এটির ঠিক পেছনেই ওই রানওয়েতে নামছিল ইনডিগোর বিমানটি।

দুর্ঘটনা পরিস্থিতির ব্যাখ্যায় ইনডিগো এক বিবৃতিতে জানিয়েছে, ইন্দোর-মুম্বাই ফ্লাইটের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশ অনুসরণ করেছিলেন।

বিবৃতিতে বলা হয়, ‘যাত্রীদের নিরাপত্তাকে আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিই। ঘটনাটি পদ্ধতি অনুসারে হয়েছে বলে আমরা ইতিমধ্যেই রিপোর্ট করেছি।’

Reneta

এয়ার ইন্ডিয়াও দাবি করেছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল তাদের বিমানটি উড্ডয়নের জন্য ছাড়পত্র দিয়েছিল। এ বিষয়ে চলমান তদন্তে সংস্থাটি সহযোগিতা করছে বলেও জানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিমানবিমান দুর্ঘটনামুম্বাই বিমানবন্দর
শেয়ারTweetPin

সর্বশেষ

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT