কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়িতে সংঘর্ষে ২ জন নিহত

People gather outside a government office in Kurigram, Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

People waiting outside a government office in Kurigram, Bangladesh, with trees and a building in the background. Channel i News – চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পৃথক সংঘর্ষে  ২জন নিহত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) উপজেলার মধ্যকাশিপুর বাজারে দোকান ভাড়া চাইতে গিয়ে এবং বড়ভিটা ইউনিয়নে আবাদী জমির ওপর দিয়ে ট্রলি চালিয়ে যাওয়া নিয়ে সংঘর্ষে দু’জন নিহত হয়।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরের দিকে উপজেলার মধ্যকাশিপুর এলাকার সৈয়দ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০) মধ্যকাশিপুর বাজারে নিজের ভাড়া দেওয়া দোকানের ভাড়াটিয়া সুলতানের কাছে টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয়।  সেসময় সুলতানের লোকজন রফিকুলের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে মারাত্মক আহত হন রফিকুল। পরে তাকে  উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে সকাল ১১ টার দিকে উপজেলার ধরলার চরমেখলি এলাকার সোলজারের ছেলে সাদ্দাম হোসেনের ভূট্টা চাষের জমির ওপর দিয়ে একই এলাকার আজের উদ্দিনের ছেলে হাসান ট্রলি চালিয়ে যাওয়ার জেরে দু’জনের মধ্যে হাতাহাতি বাধে। সেসময় সাদ্দামের মা সমস্তভান (৬০) ঘটনাস্থলে আসলে তাকেও কিলঘুষি মারতে থাকেন হাসান। এতে সাদ্মামের মা মাটিতে লুটিয়ে পড়েন। তার স্বজনেরা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।  লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে জানান তিনি।

বিষয়:ফুলবাড়ী থানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…