জনপদ

সিরাজগঞ্জে গাড়ি চাপায় ভ্যান চালকসহ ২ জন নিহত

সিরাজগঞ্জে হাইওয়ে থানার প্রবেশদ্বার, বাইক ও মোটরসাইকেল পার্কিং. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে হাইওয়ে থানার প্রবেশদ্বার, বাইক ও মোটরসাইকেল পার্কিং, পুলিশ সদস্য ও সাধারণ মানুষ।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জের তাড়াশে একটি গাড়ি চাপায় দাড়িয়ে থাকা পিকআপ ভ্যানের চালকসহ ২ জন নিহত হয়েছেন।

শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় বড়বিল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাটোর জেলার গুরুদাসপুর থানার দত্তকানাই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে পিকআপ চালক কিরণ মৃধা (২৮) ও সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনীর মৃত দুলু শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৪৭)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, ভোররাতে মহিষলুটি এলাকায় পিকআপ চালক কিরণ মৃধা মাছের আড়তে আসার পথে তার পিকআপটি বিকল হয়ে যায়। পরে গাড়ি মেরামতের জন্য জাহাঙ্গীর আলমকে ডেকে নেন। দুজনে মিলে মহাসড়কের পাশে গাড়ি মেরামত করছিলেন। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। এ সময় পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

বিষয়:গাড়িচাপা দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা সিরাজগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…