চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

এনায়েতুর রহমানএনায়েতুর রহমান
৮:৪২ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২৫
জনপদ, বরিশাল
A A
বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালী- কুয়াকাটা মহাসড়কের ইপিজেড এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী ২ জন নিহত হয়েছে। ঐ দুর্ঘটনায় আহত হয়েছে আরো একজন আরোহী।

আহত হৃদয় নামে একজনকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পটুয়াখালী শহর থেকে একটি মোটরসাইকেলে তিনজন মহাসড়ক দিয়ে গলাচিাপার উদ্দেশ্যে যাচ্ছিল।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মেঘনা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে উল্টো পাশ থেকে এসে ঐ মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ আরোহীরা বাসের চাকায় পিষ্ট হয়ে সড়কে ছিটকে পড়ে এবং বাসটি রাস্তার পাশে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আনোয়ার মোল্লা মারা যায়।

স্থানীয়রা দ্রুত এসে আশংকাজনক অবস্থায় চালক মো. শামীম ও অপর আরোহী হৃদয়কে উদ্ধার করে প্রথমে পটুয়াখালী হাসপাতালে এবং পরে বরিশালে নেয়ার পথে চালক মো. শামীম মারা যায় । আশংকাজনক অবস্থায় অপর আরোহী হৃদয়কে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হতাহত তিন জনের বাড়ী গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে রাখা হয়েছে।

Reneta

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক বাসটি আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

প্রখর রোদে সড়কের পিচ গলে যাওয়ায় চালক নিয়ন্ত্রন হারিয়ে এ দূর্ঘটনা হতে পারে বলে ধারণা করেছেন স্থানীয়রা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাসের ধাক্কামোটরসাইকেল আরোহী নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT