জনপদ

হামে ময়মনসিংহ মেডিকেলে আরও ২ শিশুর মৃত্যু

শিশু রোগীর অক্সিজেন মাস্ক পরা ছবি, ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ মেডিকেল কলেজে হামে আক্রান্ত শিশুর চিকিৎসার জন্য অক্সিজেন মাস্ক পরানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

হামে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ৪৩ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৮ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ১১৬ শিশু।

শনিবার (৩০ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ২২ মে দিনগত রাত দেড়টার দিকে কিশোরগঞ্জের চৌদ্দশত ইউনিয়নের গাবতলি বাজার এলাকার ৪ মাসের শিশু ছেলেকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়া, হার্টের সমস্যা ও মেনিনজাইটিসে ভুগছিল। শুক্রবার (২৯ মে) সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

এছাড়া গত ২৫ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ময়মনসিংহ সদরের আকুয়া এলাকা থেকে সাড়ে তিন মাসের শিশু মেয়েকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটি হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া মারাত্মক আকার ধারণ করায় শুক্রবার বেলা ১১টার দিকে মারা যায়।

তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে ৩০ মে সকাল পর্যন্ত হামে মোট ১ হাজার ৭০৮ শিশু ভর্তি হয়েছে। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ১ হাজার ৫৪৯ শিশু।

বিষয়:ময়মনসিংহ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল হাম উপসর্গ নিয়ে মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…