বাংলাদেশ

২ মন্ত্রী, ১ প্রতিমন্ত্রী ও ৩ উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন

Ministry of Foreign Affairs Bangladesh logo with Bengali text. Channel i News - চ্যানেল আই নিউজ

Official logo of the Ministry of Foreign Affairs Bangladesh with Bengali text and emblem. Channel i News – চ্যানেল আই নিউজ

টেকনোক্র্যাট ২ জন মন্ত্রী ও ১ জন প্রতিমন্ত্রী এবং ৩ জন উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ ২৯ নভেম্বর বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদত্যাগ করা মন্ত্রী ও প্রতিমন্ত্রী হলেন, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম।

পদত্যাগ করা উপদেষ্টারা হলেন- প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী।

১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ১৯ নভেম্বর তারা পদত্যাগ পত্র জমা দেন তারা।

বিষয়:পদত্যাগপত্র প্রজ্ঞাপন প্রজ্ঞাপন জারি মন্ত্রিপরিষদ বিভাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…