চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে র‍্যাবের অভিযানে কথিত জঙ্গি সংগঠনের ২ জন আটক

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১:০৬ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৩
অপরাধ, কক্সবাজার
A A

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কথিত নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর এবং তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে দেশি ও বিদেশি অস্ত্র এবং গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব।

আজ সোমবার ভোরে এই অভিযান চলে বলে জানান কক্সবাজার র‍্যাব- এর আইন ও গণমাধ্যম শাখার প্রধান খন্দকার মইন।

তিনি জানান, কুমিল্লা থেকে নিখোঁজ কয়েকজন যুবকদের সন্ধান করতে গিয়ে র‍্যাব বান্দরবান জেলার গহীন বনে নতুন জঙ্গি সংগঠনের অস্তিত্ব পায়। পরে অভিযান চালিয়ে এই জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাকে আটক করার পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালানো হয়।

ব্রিফিংয়ে তিনি আরও বলেন, আজ সোমবার ভোর সকালে নব্য জঙ্গি সংগঠন ‘জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র আস্তানা শনাক্তের পর কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় র‍্যাব-১৫ এর সদস্যরা অভিযান শুরু করে। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গির আস্তানা থেকে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় র‍্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে জঙ্গির পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে এই দুই জঙ্গিকে আটক করে র‍্যাব। এ সময় তাদের আস্তানা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ে জানানো হবে বলে তিনি জানান।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারর‌্যাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউক্রেনের নতুন দুটি শহরের দিকে রুশ বাহিনী

পরবর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১১৫

পরবর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১১৫

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে আওয়ামী লীগের বর্ধিত সভা

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT