চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইক আরোহী ২ শ্রমিকের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৭ পূর্বাহ্ণ ২১, আগস্ট ২০২৩
- সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে মাছ বোঝাই ট্রাকের ধাক্কায় ইজিবাইক আরোহী ২ জন শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন শ্রমিক। নিহতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের শিবপুর গ্রামের আতিয়ারের ছেলে সাজিবুল (৫২) ও একই গ্রামের শখা মোল্লার ছেলে খাইরুল (৪০)।

সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে ট্রাক-ইজিবাইক মুখোমুখি ধাক্কার ঘটনাটি ঘটে।

হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক কামরুল হাসান জানান, আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে ৮ জন শ্রমিক কাজের জন্য ইজিবাইকে করে পার্শ্ববর্তী মেহেরপুর জেলাধীন গাংনী উপজেলার ঝোড়পাড়া গ্রামে যাচ্ছিল। এ সময় হাটবোয়ালিয়া বাজারে সোনালী ব্যাকের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মাছবোঝাই চলন্ত ট্রাক যশোরের উদ্দেশ্য যাওয়ার মুহুর্তে শ্রমিকবাহী ইজিবাইকটিকে মুখোমুখি ধাক্কা দেয়। সে সময় ইজিবাইকে থাকা ৮ জন শ্রমিকই আহত হন।

স্থানীয় লোকজন ও হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা আহতদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজিবুল ও খাইরুলকে মৃত ঘোষণা করেন।

নিহত দুজনের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। সেই সঙ্গে আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। তবে ট্রাক ও ইজিবাইকটি হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প হেফাজতে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চুয়াডাঙ্গাট্রাকের ধাক্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের পর উরুগুয়েকে রুখে দিয়েও পয়েন্ট আদায় করল কেপ ভার্দে

জুন ২২, ২০২৬

মেসির রেকর্ড ছাড়িয়ে গেলেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

গোলরক্ষকের বীরত্বে বেলজিয়ামের আক্রমণ ঝড় সামলে ড্র ইরানের

জুন ২২, ২০২৬

ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে অন্য কোচদের নীরবতায় কড়া সমালোচনা ইরান কোচের

জুন ২২, ২০২৬

কিংবদন্তি পেলের মতো যে কীর্তিতে নাম লেখালেন ইয়ামাল

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT