চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিএনজি-টেম্পুর মুখোমুখি সংঘর্ঘে নিহত ২

শামীম খানশামীম খান
৮:০২ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২৩
জনপদ, মাগুরা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাগুরা শ্রীপুর-শৈলকুপা সড়কের চরমালিথিয়া এলাকায় সিএনজি-টেম্পুর মুখোমুখি সংঘর্ঘে দুজন নিহত হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর গ্রামের মৃত শেখ আহাদ আলীর ছেলে আসাদুজ্জামান (৬৫) ও মহেন্দ্রচালক একই উপজেলার নওয়াপাড়া গ্রামের জেহের আলীর ছেলে বাবুল বিশ্বাস (৪৫)।

এ ঘটনায় আহত হয়েছে আরো ৮ জন।

নিহত মহেন্দ্রচালক বাবুল বিশ্বাসের ছেলে সোহান হোসেন জানান, মাগুরা শহরের কলেজপাড়া থেকে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে চরমালিথিয়া এলাকায় পৌঁছলে গরু বহনকারী একটি নসিমনের সাথে তাদের বহনকারী সিএনজি টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে টেম্পুর ভেতরে থাকা যাত্রীরা মারাত্মক জখম হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করে। আহতদের মধ্যে হুসাইন (১৮) নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মেহেদী রাসেল বলেন, দুর্ঘটনাটি ঝিনাইদহ জেলার মধ্যে ঘটেছে। নিহত দুজনেরই বাড়ি ঝিনাইদহ জেলাতে। বিষয়টি ঝিনাইদহ জেলা পুলিশকে জানানো হয়েছে। লাশ মাগুরা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তাস্তর করা হবে বলে জানান ওসি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিহত ২মাগুরা শ্রীপুর-শৈলকুপা সড়কসিএনজি-টেম্পুর মুখোমুখি সংঘর্ঘ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের উত্তাপ ছড়ালো যুক্তির আঙিনায়

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডলারের বিপরীতে ইয়েন প্রায় ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্রান্সের পারমাণবিক চুল্লির কার্যক্রম বন্ধ

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তাপপ্রবাহে ইংল্যান্ড ও ওয়েলসে ২৪৮টি স্কুল বন্ধ

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জনগণের সক্রিয় অংশগ্রহণে সরকার ডেঙ্গু মোকাবিলা করবে: মির্জা ফখরুল

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT